ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে ৬০ হাজার মানচিত্র জব্দ করল চীন

তাইওয়ানের স্ব-শাসিত দ্বীপকে ভুলভাবে চিহ্নিত করায় ৬০ হাজার মানচিত্র জব্দ করেছে চীন। ওই মানচিত্রে আরও দক্ষিণ চীন সাগরের গুরুত্বপূর্ণ দ্বীপপুঞ্জ বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেছে চীনা কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মানচিত্র চীনের কাছে একটি সংবেদনশীল বিষয়। চীনা কাস্টমস জানিয়েছে, ওই ম্যাপগুলোতে নাইন-ড্যাশ-লাইন চিহ্নও অনুপস্থিত ছিল। এছাড়া ওই মানচিত্রগুলোতে চীন ও জাপানের মধ্যে সমুদ্র সীমানাও চিহ্নিত করা হয়নি।

বেইজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে। যদিও দ্বীপটি নিজস্ব সংবিধান ও নির্বাচিত সরকারসহ স্বশাসিতভাবে পরিচালিত হয়। চীন বারবার বলেছে, তাইওয়ান তাদের অবিচ্ছেদ্য অংশ এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে দ্বীপটি দখলে রাখতেও তারা পিছপা হবে না।

অন্যদিকে তাইওয়ান নিজেদের স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে দেখে এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দ্বারা পরিচালিত হয়।

সূত্র: বিবিসি

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

যে কারণে ৬০ হাজার মানচিত্র জব্দ করল চীন

আপডেট সময় : ০৭:৫৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫