ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ বৃহস্পতিবার, যেভাবে জানা যাবে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর)। সকাল ১০টায় একযোগে ফল প্রকাশ করবে দেশের ১১টি শিক্ষা বোর্ড।বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যেভাবে জানা যাবে ফলাফল:

অনলাইনে:

শিক্ষা বোর্ডের ওয়েবসাইট: www.educationboardresults.gov.bdবোর্ড ও প্রতিষ্ঠান কোড (EIIN) দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান।

এসএমএসে:

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন:
HSC <space> Board <space> Roll <space> Year
উদাহরণ: HSC DHA 123456 2025
পাঠিয়ে দিন 16222 নম্বরে।

ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন:যেসব শিক্ষার্থী ফলাফল নিয়ে সন্তুষ্ট নন, তারা ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানানো হবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে।

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

উল্লেখ্য, এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়েছিল ১৯ আগস্ট এবং শেষ হয় একই মাসে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ বৃহস্পতিবার, যেভাবে জানা যাবে

আপডেট সময় : ০৭:৫২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫