ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

২ মৌসুমি ঝড় : মেক্সিকোতে নিহত-নিখোঁজ বেড়ে ১২৯

দুই মৌসুমি ঝড় প্রিসিলা ও রেমন্ডের আঘাত এবং এর জেরে প্রবল বর্ষণ-বন্যা ও ভূমিধসে মেক্সিকোতে নিহত ও নিখোঁজের সংখ্যা বেড়ে পৌঁছেছে ১২৯ জনে। এদের মধ্যে ৬৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ আছেন ৬৫ জন।

গতকাল সোমবার দেশটির প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, গত সপ্তাহজুড়ে প্রবল বর্ষণের ফলে দেশটির নদী-হ্রদ ও অন্যান্য জলাশয়ের পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বন্যা শুরু হয়েছে দেশটির ৫টি প্রদেশের বিভিন্ন অঞ্চলে। অনেক এলাকায় ভূমিধসও ঘটেছে। নিতহ ও নিখোঁজদের সবাই বন্যা ও ভূমিধসের শিকার।

মেক্সিকোর ৫টি প্রদেশের মধ্যে নিহত ও নিখোঁজের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে হিদালগো এবং ভেরাক্রুজ প্রদেশে। হিদালগোতে মৃত্যু হয়েছে ২৯ জনের এবং এখনও নিখোঁজ আছেন ১৮ জন। আর ভেরাক্রুমে মারা গেছেন ২১ জন এবং এখনও নিখোঁজ আছেন ৪৩ জন। এছাড়া ঝড়-বৃষ্টি-বন্যা-ভূমিধসে এই ৫ প্রদেশের ১ লাখ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে।

গত কাল এক সংবাদ সম্মেলনে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম জানিয়েছেন, মরদেহ ও নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালিয়ে যাওয়া এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের ব্যাপারে শিগগিরই মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করবেন তিনি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২ মৌসুমি ঝড় : মেক্সিকোতে নিহত-নিখোঁজ বেড়ে ১২৯

আপডেট সময় : ০৪:১৯:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫