ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকের চাপায় পিষ্ট হয়ে প্রাণ গেল জাবি শিক্ষার্থীর

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে
মরদেহ দেখতে ভিড় জমায় স্থানীয়রা।
মেহেরপুরে সড়কে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর-ষোলমারী সড়কের ফতেপুরে এই ঘটনা ঘটে।

নিহত ফারহানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শহরের পেয়াদাপাড়া এলাকার বাসিন্দা।

নিহতের স্বামী রাইহানুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে তিনি স্ত্রী ফারহানাকে নিয়ে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি রামদাসপুর গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি ফতেপুর ইটভাটার কাছে পৌঁছালে তারা একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা ইটের স্তূপের মধ্যে পড়ে যায়।

এতে স্ত্রী ফারহানা ওয়াহেদা ছিটকে পাশে থাকা ট্রাকের মাঝখানে পড়ে যান। পরে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন তিনি নিজেও।
পরে এলাকাবাসী তাদের উদ্ধার করেন।মেহেরপুর সদর থানার ওসি (অপারেশন) জাহাঙ্গীর সেলিম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
মরদেহর সুরতহাল রিপোর্ট করা হয়েছে। তবে পারিবার ময়নাতদন্ত করতে রাজি নয়। লিখিত পেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ট্রাকের চাপায় পিষ্ট হয়ে প্রাণ গেল জাবি শিক্ষার্থীর

আপডেট সময় : ০৪:১৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫