ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ১ লাখ করে টাকা দেবে বিএনপি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরের রূপনগরে অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক নিহত প্রত্যেকের পরিবারকে এই সহায়তা দেবেন। মঙ্গলবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনা অব্যবস্থাপনার ফল। বিএনপি ভবিষ্যতে এ ধরনের ট্র্যাজেডি প্রতিরোধে আবাসিক এলাকায় শিল্পায়ন বন্ধ এবং নগর পরিকল্পনায় সমন্বয় আনবে।

রিজভী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে মিরপুর রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় ‘আর এন ফ্যাশন’ নামে একটি পোশাক কারখানা ও পাশের রাসায়নিকের গুদামে ভয়াবহ আগুন লাগে। এ ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

এর আগে জামায়াতের পক্ষ থেকেও প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ১ লাখ করে টাকা দেবে বিএনপি

আপডেট সময় : ০২:০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫