হাসপাতালে ভর্তি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জটিল সমস্যায় ভুগছেন তিনি। দলের জ্যেষ্ঠ এ নেতার পিত্তথলিতে পাথর হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে নজরুল ইসলাম খানকে। সেখানে তার অস্ত্রোপচার করা হবে।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
তিনি জানিয়েছেন, ‘নজরুল ভাইয়ের পিত্তথলিতে পাথর হয়েছে। সেজন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। চিকিৎসকরা বৃহস্পতিবার পিত্তথলির পাথর অপসারণে অস্ত্রোপচার করবেন।’
ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক অধ্যাপক একিউএম মহসিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন নজরুল ইসলাম খান। বর্ষীয়ান এই নেতা সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
চেতনায়২৪ ডেস্ক : 






































