ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৫ বাংলাদেশিসহ ৩২ প্রবাসী আটক

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৪৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩২ প্রবাসীকে আটক করা হয়েছে। এক সপ্তাহের ধারাবাহিক গোয়েন্দা নজরদারি এবং সাধারণ জনগণের তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।

মঙ্গলবার (১৪ অক্টেবর) জোহর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, অভিযানে মোট ৯৬ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৩২ জনকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের কারণে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩ এর বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। তাদের অপরাধের মধ্যে রয়েছে— বৈধ ভ্রমণ নথি বা অনুমতিপত্র না থাকা, অস্থায়ী কাজের অনুমতি অপব্যবহার, বৈধ অনুমতি ছাড়া কাজ করা এবং মেয়াদোত্তীর্ণ অবস্থায় মালয়েশিয়ায় অবস্থান করা।

আটকদের মধ্যে বাংলাদেশি নাগরিক আছেন ৫ জন। এছাড়া ভারতীয় ৫, পাকিস্তানি ১, মিয়ানমারের এক নারী ও চারজন পুরুষ, ইন্দোনেশিয়ার ৮ জন পুরুষ ও ৮ জন নারী রয়েছেন। তাদের বয়স ১৯ থেকে ৫২ বছরের মধ্যে।

অবৈধভাবে অবস্থান করা বিদেশিদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৫ বাংলাদেশিসহ ৩২ প্রবাসী আটক

আপডেট সময় : ১২:৪৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫