ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বিকাশ-নগদ-রকেটে চালু হচ্ছে আন্তঃলেনদেন, যেভাবে করা যাবে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে
নগদ অর্থ লেনদেন কমাতে দেশে আন্তঃলেনদেন ব্যবস্থার নতুন দিক উন্মোচন করেছে বাংলাদেশ ব্যাংক। জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-এর মাধ্যমে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) মধ্যে ইন্টারঅপারেবল লেনদেন আগামী ১ নভেম্বর থেকে চালু হচ্ছে।

এই ব্যবস্থায় ব্যাংক থেকে সরাসরি বিকাশ, নগদ, রকেটসহ অন্যান্য এমএফএস অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে। তবে এসব লেনদেনের ক্ষেত্রে নির্ধারিত হারে ফি প্রযোজ্য হবে।

গতকাল সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলারের মাধ্যমে নির্দেশনা জারি করেছে, যা দেশের সব ব্যাংক, এমএফএস এবং পিএসপির প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, আগামী ১ নভেম্বর থেকে এই আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হবে এবং ‘লাইভ’ লেনদেন শুরু হবে। এতে এনপিএসবি’র অবকাঠামো ব্যবহার করে সব ব্যাংক, এমএফএস এবং পিএসপির মধ্যে অর্থ লেনদেন সম্ভব হবে।

সার্কুলার অনুযায়ী, ব্যাংক থেকে মোবাইল একাউন্টে ১,০০০ টাকা পাঠাতে গ্রাহকের কাছ থেকে সর্বোচ্চ ১ টাকা ৫০ পয়সা চার্জ নেওয়া যাবে। পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) থেকে মোবাইল একাউন্টে টাকা পাঠাতে খরচ হবে দুই টাকা, আর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ, রকেট) থেকে ব্যাংকে টাকা পাঠাতে সর্বোচ্চ আট টাকা ৫০ পয়সা পর্যন্ত চার্জ প্রযোজ্য হবে।

এছাড়া ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে অর্থ স্থানান্তরের ক্ষেত্রেও পূর্বঘোষিত (ফেব্রুয়ারিতে জারি করা) নির্দেশনার আলোকে ফি কার্যকর থাকবে। প্রত্যেক লেনদেনের আগে গ্রাহককে প্রযোজ্য ফি সম্পর্কে জানাতে হবে। তবে প্রাপক পক্ষ (যিনি টাকা গ্রহণ করবেন) থেকে কোনো ধরনের চার্জ আদায় করা যাবে না।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিকাশ-নগদ-রকেটে চালু হচ্ছে আন্তঃলেনদেন, যেভাবে করা যাবে

আপডেট সময় : ০৪:৫৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫