ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে এরদোগানের সহায়তা চান ট্রাম্প

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে তুর্কি প্রেসডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সহায়তা চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তি উপলক্ষে সোমবার মিশরের শার্ম আল-শেখে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে ট্রাম্প এরদোগানের কাছে এ অনুরোধ জানান। খবর আনাদোলুর।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, কাতারি আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সোমবার ফিলিস্তিনি ছিটমহল গাজায় একটি চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন।

ওই অনুষ্ঠানেই ট্রাম্প সোমবার বলেছেন যে, তুর্কি প্রেসিডেন্ট এরদোগান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধের অবসানে ভূমিকা রাখতে পারেন।

মিশর থেকে হোয়াইট হাউসে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকরা ট্রাম্পের কাছে যানতে চান, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ থামাতেও তিনি একইভাবে  ভূমিকা রাখবেন কি-না।

এ সময়ও ট্রাম্প বলেন, এরদোগানই পারবেন ইউক্রেনের যুদ্ধ থামাতে। রাশিয়া তাকে সম্মান করে। ইউক্রেনের সঙ্গেও এরদোগানের সম্পর্ক ভালো।

এর আগে সোমবার ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের জন্য মিশরের রিসোর্ট শহর শারম আল-শেখে রাষ্ট্রপতি এরদোগান সহ ২০ জনেরও বেশি বিশ্ব নেতাকে নিয়ে বৈঠক করেন।

এ সময় এরদোগান বলেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে তুরস্ক তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

আঙ্কারা কিয়েভ এবং মস্কোকে আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে আসছে, শান্তির ভিত্তি স্থাপনের জন্য মধ্যস্থতাসহ যেকোনো উদ্যোগের জন্য তুরস্ক প্রস্তুত।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে এরদোগানের সহায়তা চান ট্রাম্প

আপডেট সময় : ০২:৪৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫