রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও কেমিক্যালের গুদামে আগুন লেগেছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টার কিছু আগে রূপনগরের শিয়ালবাড়ি এলাকার কসমিক ফার্মা নামে একটি প্রতিষ্ঠানে এ আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। প্রথমে পাঁচটি ইউনিট গেলেও আগুনের তীব্রতা বাড়ায় পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বেলা ১১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। এরপর ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল বাহিনী। আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়।
প্রাথমিকভাবে আগুন লাগার উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগার ঘটনায় কারখানাটির আশপাশের সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। উৎসুক জনতার কারণে আগুন নেভানোর কাজে ব্যাঘাত ঘটছে।
চেতনায়২৪ ডেস্ক : 


































