ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে কার্যকর নতুন তেলের দাম, সয়াবিন লিটারে ১৯৫ টাকা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

দেশের বাজারে ভোজ্যতেলের নতুন দাম আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে। গতকাল সোমবার সরকারের সঙ্গে বৈঠক শেষে ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত জানান। নতুন দাম অনুযায়ী, বোতলজাত সয়াবিন, খোলা সয়াবিন ও পাম তেল—তিন ধরনের তেলের দামই বেড়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভোজ্যতেল আমদানিকারক, রিফাইনার ও বিপণনকারীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এরপর বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করে।

নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা থেকে ১৯৫ টাকা করা হয়েছে। পাঁচ লিটারের বোতল এখন থেকে ৯৪৫ টাকায় বিক্রি হবে, আগে যার দাম ছিল ৯২০ টাকা। অর্থাৎ পাঁচ লিটারে দাম বেড়েছে ২৫ টাকা।

এছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ৮ টাকা বাড়িয়ে ১৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। খোলা পাম তেলের দাম সবচেয়ে বেশি বেড়েছে ১৩ টাকা। ফলে, পাম তেলের নতুন দাম দাঁড়িয়েছে প্রতি লিটার ১৬৩ টাকা, যা আগে ছিল ১৫০ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশের বাজারেও তেলের দাম সমন্বয় করতে হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত আগস্ট মাসে ব্যবসায়ীরা প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দেন। কিন্তু তখন বাণিজ্য মন্ত্রণালয় মাত্র ১ টাকা বৃদ্ধির অনুমতি দেয়। এতে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরবর্তীতে ২২ সেপ্টেম্বর ব্যবসায়ীরা আবার দাম বাড়ানোর প্রস্তাব দেন। দীর্ঘ আলোচনার পর এবার চূড়ান্তভাবে দাম বাড়ানো হলো। এটি ২০২৪ সালের মধ্যে দ্বিতীয়বারের মতো তেলের দাম বাড়ানো হলো। এর আগে চলতি বছরের ১৩ এপ্রিল সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম সমন্বয় করা হয়েছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

আজ থেকে কার্যকর নতুন তেলের দাম, সয়াবিন লিটারে ১৯৫ টাকা

আপডেট সময় : ০২:১৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫