ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

প্রধান উপদেষ্টার সঙ্গে রোমের মেয়রের সাক্ষাৎ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:২৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে
ইতালির রোমের মেয়র রবার্তো গুয়ালটিয়েরি  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। স্থানীয় সময় সোমবার ইতালির রাজধানীতে এ বৈঠক হয়।

এ সময় প্রধান উপদেষ্টা রোমের মেয়রকে বাংলাদেশি কমিউনিটিকে সহযোগিতা করার জন্য প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘ইতালীয় সমাজে বাংলাদেশিদের সফল সাংস্কৃতিক অন্তর্ভুক্তি ও অবদান যেমন প্রশংসনীয়, তেমনি তারা বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।  বাংলাদেশি অভিবাসীদের ভালোভাবে দেখভাল করার জন্য আপনাকে ধন্যবাদ।’

মেয়র গুয়ালটিয়েরি রোমের বহুসাংস্কৃতিক সমাজে বাংলাদেশি প্রবাসীদের ইতিবাচক ভূমিকারও প্রশংসা করেন।

পাশাপাশি প্রধান উপদেষ্টা ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাসহ অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে ফ্ল্যাগশিপ ইভেন্ট ওয়ার্ল্ড ফুড ফোরাম (ডব্লিওএফএফ) এর পূর্ণাঙ্গ অধিবেশনের পর গ্লোবাল অ্যালায়েন্সের অফিস পরিদর্শন করেছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রোববার স্থানীয় সময় বিকেল পাঁচটায় ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধান উপদেষ্টার সঙ্গে রোমের মেয়রের সাক্ষাৎ

আপডেট সময় : ১১:২৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫