মিফাইনালে উঠলো সাকিবের দল মন্ট্রিয়াল।
কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্টে বাঁচা-মরার ম্যাচে জয় পেয়েছে সাকিব আল হাসানের দল মন্ট্রিয়াল রয়্যাল টাইগারস। এই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিট কাটল সাকিবের দল।
কানাডার সুপার সিক্সটি হয় ১০ ওভারের। টস হেরে শুরুতে ব্যাটিংইয়ে নামে সাকিবের দল মন্ট্রিয়াল। দিলপ্রীত বাজওয়ার ১৮ বলে ঝড়ো ৫৭ এবং শ্রেয়াস মোভার ১২ বলে অপরাজিত ২২ রানের উপর ভর করে ৭ উইকেটে ১৩০ রানের পুঁজি পায় মন্ট্রিয়াল। অধিনায়ক সাকিব ৭ বলে করেন ১১ রান।
জবাব দিতে নেমে কোনো প্রতিরোধ করতে পারেনি ব্রাম্পটন ব্লিটজ। ১০ ওভার ব্যাট করে ৬ উইকেটে ৮৭ রান করতে পারে ডেভিড ভিসার দল। তাতে ৪৩ রানের জয় পায় মন্ট্রিয়াল।
ব্রাম্পটনের হয়ে সর্বোচ্চ ২৩ রান আসে অধিনায়ক ভিসার ব্যাট থেকে। শেষ দিকে ফন দে মারউইর ৬ বলে ঝড়ো ২১ রান শুধু পরাজয়ের ব্যবধানটা কমিয়েছেন।
মন্ট্রিয়ালের হয়ে ব্যাট করলেও, বল করেননি সাকিব। ইসুরু উদানা ২ ওভার বোলিং করে মাত্র ১২ রান দিয়ে নেন ২ উইকেট। বাকি চার বোলার পেয়েছেন একটি করে উইকেট। মঙ্গলবার (১৪ অক্টোবর) প্রথম সেমিফাইনালে ভ্যাঙ্কুভার কিংসের মুখোমুখি হবে সাকিবের দল মন্ট্রিয়াল রয়্যাল টাইগারস।
চেতনায়২৪ ডেস্ক : 






































