ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিকে সংগীত নয় ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি হেফাজতের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

সোমবার (১৩ অক্টোবর) সেগুনবাগিচায় ডিআরইউতে জরুরি সংবাদ সম্মেলনে হেফাজত নেতারা।

অনতিবিলম্বে অর্ন্তবর্তী সরকারকে প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের দাবি করে একইসঙ্গে ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়নের দাবি জানিয়েছে কওমি মাদরাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির মহাসচিব সাজিদুর রহমান।

এসময় তিনি বলেন,  ধর্মপ্রাণ সচেতন অভিভাবকদের মতামত না নিয়ে মুসলমান ছেলেমেয়েদের প্রাথমিক শিক্ষায় গানবাদ্য চাপিয়ে দেয়া হয়েছে, যা ষড়যন্ত্রমূলক ও ইসলামবিরোধী পদক্ষেপ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরও জানানো হয়, ইসলামে বাদ্যযন্ত্র ব্যবহার নিষেদ্ধ। তা সত্ত্বেও প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগে বিধিমালা প্রণোয়ন করা হয়েছে। আমরা অনতিবিলম্বে ওই বিধিমালা প্রত্যাহার করে সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়নের দাবি জানাই। 

মহাসচিব সাজিদুর রহমান বলেন,  শিক্ষাপ্রতিষ্ঠানে নাচ-গানের শিক্ষক নিয়োগ দিয়েছেন সরকার। আমাদের সুফি-জনতা শিক্ষাপ্রতিষ্ঠানে গান বাজনা চায় না। তারা একটি ইসলামী আদর্শের রাষ্ট্র চান।

অভিভাবকরাও তাদের ছেলে-মেয়েদের গান-বাজনা শেখাতে স্কুলে পাঠায় না। আমরা সরকারকে অনতিবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষকের নিয়োগ বাতিল করে সব বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়নের দাবি জানাচ্ছি। পাশাপাশি কোরআন অবমাননায় সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন করার দাবি জানাচ্ছি।

এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, হেফাজত ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। হেফাজতে দলীয় রাজনীতির কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে কোনো দলের সাথে জোট করারও আমাদের পরিকল্পনা নেই। তবে এ সংগঠনের নেতা-কর্মীরা অন্যান্য রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত থাকতে পারবে বলেও তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, মহাসচিব সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মামুনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

প্রাথমিকে সংগীত নয় ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি হেফাজতের

আপডেট সময় : ০৫:৩৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫