ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে নয়: মোহাম্মদ তাহের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সাথে বৈঠকের কথা বলছেন জামায়াতে ইসলামির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণভোট নিয়ে দুই ধরনের মতামত রয়েছে। দল বলছে গণভোট আলাদাভাবে হতে হবে এবং জাতীয় নির্বাচনের সঙ্গে হওয়া যাবে না।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

তাহের বলেন, ‘পিআর পদ্ধতিতে ভোট হলে কেন্দ্র দখলের মতো ঘটনা ঘটবে না। আর গণভোট নিয়ে দুই ধরনের মতামত রয়েছে। দল বলছে গণভোট আলাদাভাবে হতে হবে, জাতীয় নির্বাচনের সঙ্গে হওয়া যাবে না।’

নির্বাচন কমিশনে কর্মকর্তা নিয়োগে নিরপেক্ষতা যাতে বজায়ে রাখে ইসি সে ব্যাপারে কথা হয়েছে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, ভোটার তালিকা হালনাগাদ করা, জন্মসনদ দিয়েও যাতে প্রবাসীরা ভোটার হতে পারেন এ নিয়ে কথা হয়েছে।

তিনি আরও বলেন, গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হলে সমস্যা সৃষ্টি হবে কারণ জাতীয় নির্বাচন আর গণভোট এক জিনিস নয়। একসাথে দুই ব্যালটে দুই পদ্ধতির ভোট হওয়া অযৌক্তিক।

সরকার গণভোটের সিদ্ধান্ত নিলে ইসি প্রস্তুত রয়েছে। ইসির সক্ষমতা রয়েছে বলেও জানান তিনি।

গণভোটে বাড়তি তেমন কোনো খরচ নেই। জাতীয় নির্বাচনের সরঞ্জাম দিয়েই গণভোট করা সম্ভব-এ কথা উল্লেখ করে জামায়াতের এ নেতা আরও বলেন,

‘একইদিনে নির্বাচন হলে সংস্কার ইস্যু ঢেকে যাবে। গণভোট আর জাতীয় নির্বাচন একসাথে হলে আমও যাবে ছালাও যাবে। নভেম্বরে গণভোট করার প্রস্তাব দিয়েছে জামায়াত। জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে  পরিবেশ নিশ্চিতে পরীক্ষামূলকভাবে তা করা যেতে পারে।’

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে নয়: মোহাম্মদ তাহের

আপডেট সময় : ০৪:৩৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫