ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় ৩ কোটি রুপির সোনা উদ্ধার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে
ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় তিন কোটি রুপির ২০টি সোনার বারসহ এক চোরাকারবারিকে গ্ৰেফতার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।
গত শনিবার (১১ অক্টোবর) রাতে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোরান্দিপুর সীমান্ত এলাকা থেকে ওই চোরাকারবারিকে আটক করে দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফের ৩২তম ব্যাটেলিয়ানের সদস্যরা।
বিএসএফের দেওয়া তথ্য অনুযায়ী, গত শনিবার রাতে হোরান্দিপুর বিওপিতে মোতায়েন বিএসএফের ৩২তম ব্যাটালিয়নের জওয়ানরা গোপন সূত্রে খবর পান যে, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছে মুসলিম পাড়া গ্রামের এক ব্যক্তি হোরান্দিপুর এলাকা দিয়ে বাংলাদেশ থেকে আনা অবৈধ সোনা পাচারের পরিকল্পনা করছেন।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা এই খবর পাওয়ার পরেই চোরাকারবারিকে ধরার জন্য ঘটনাস্থলে একটি বিশেষ দল নজরদারি শুরু করে।
এরপরেই সকাল ৬টার দিকে বিএসএফ জওয়ানরা দেখতে পান, একটি ঘন বাঁশ ঝাড়ের আড়ালে এক সন্দেহভাজন ব্যক্তি চলাফেরা করছেন। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে ঘিরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়। তল্লাশিকালে অভিযুক্ত ওই ব্যক্তির কাছ থেকে একটি প্লাস্টিকের প্যাকেট উদ্ধার করা হয়। এটি খোলার পর ২০টি সোনার বার উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে ঘটনাস্থলেই আটক করে আরও জিজ্ঞাসাবাদের জন্য হোরান্দিপুর বিওপিতে আনা হয়।
উদ্ধারকৃত সোনার ওজন ২৩৩২.৬৬ গ্ৰাম যার আনুমানিক বাজার মূল্য ২.৮২ কোটি রুপি। জব্দ কর সোনা এবং গ্রেফতার হওয়া চোরাকারবারিকে আরো আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় ৩ কোটি রুপির সোনা উদ্ধার

আপডেট সময় : ০২:০২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫