ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে ভারী অস্ত্র মোতায়েন শুরু করেছে আফগানিস্তান।

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০৯:২০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত।

পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে আফগানিস্তান ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন করছে বলে খবর পাওয়া গেছে।

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের বরাত দিয়ে রোববার (১২ অক্টোবর) এ খবর দিয়েছে আল জাজিরা।

প্রতিবেদন অনুসারে, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় পাকিস্তান সীমান্তের দিকে যাচ্ছে ভারী যুদ্ধাস্ত্র ও ট্যাঙ্ক।

এতে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় (আফগান) পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের বেশ কয়েকটি এলাকায় ট্যাঙ্ক এবং ভারী অস্ত্র মোতায়েন করছে।

এদিকে গোলাগুলি বন্ধ হওয়ার কথা জানা গেলেও, পাকিস্তানের কুররাম এলাকার বাসিন্দারা এখনো মাঝেমধ্যে গোলাগুলির খবর দিচ্ছেন।

এর মধ্যেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, পাক পররাষ্ট্র দফতর এই হামলার বিষয়ে তাদের ‘স্পষ্ট এবং দ্ব্যর্থহীন অবস্থান’ প্রকাশ করেছে। 

সামাজিক মাধ্যম এক্সে তিনি বলেন,

এটা একটা উল্লেখযোগ্য সত্য যে আফগানিস্তান ঠিক সেই সময়ে পাকিস্তানে আক্রমণ করেছে যখন আফগান পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে আছেন এবং সেখানে পাকিস্তানবিরোধী বক্তব্য যৌথ ঘোষণার আকারে প্রচার করা হচ্ছে।

‘এই কাজটি দুঃখজনক এবং নিন্দনীয়’, যোগ করেন তিনি।

উল্লেখ্য, আফগানিস্তানের রাজধানী কাবুলসহ দেশটির ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার পাল্টা জবাব দিয়েছে তালেবান বাহিনী। এই হামলায় পাকিস্তানের অন্তত ৫৮ পাকিস্তানি সেনা নিহত ও ৩০ জন আহত হয়েছে বলে দাবি করেছেন আফগান কর্মকর্তারা।

রোববার (১২ অক্টোবর) তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক এক্স পোস্টে বলেন, আফগান বাহিনী বিপুল পরিমাণ পাকিস্তানি অস্ত্রও দখল করেছে। অভিযানে আফগান তালেবান বাহিনীরও ২০ জনের বেশি সদস্য নিহত বা আহত হয়েছে।

তবে পাকিস্তান এখনও আফগান সরকারের এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

সীমান্তে ভারী অস্ত্র মোতায়েন শুরু করেছে আফগানিস্তান।

আপডেট সময় : ০৮:০৯:২০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫