ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এবার বিশ্ব জিমন্যাস্টিকসে নিষিদ্ধ ইসরায়েল

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

সপ্তাহ খানেক পর ইন্দোনেশিয়ার জাকার্তায় শুর হচ্ছে ওয়ার্ল্ড আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না ইসরায়েলের প্রতিযোগিরা। তাদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া।

তবে ইন্দোনেশিয়ার এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে ইসরায়েল জিমন্যাস্টিকস ফেডারেশন। তাদের দাবি, এওই ধরনের আচরণ আন্তর্জাতিক ক্রীড়ার মৌলিক নীতির পরিপন্থী। এটিকে ক্রীড়া বিশ্বে পক্ষপাতদুষ্ট আচরণের উদাহরণই হিসেবে দেখছে ইসরায়েল।

ইসরায়েল অবশ্য আইনের আশ্রয় নিচ্ছে। আইনগতভাবে এটি মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির জিমন্যাস্টিকস ফেডারেশন। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে জরুরি আপিল করেছে  ইসরায়েল।

ইন্দোনেশিয়ার জানিয়েছে, স্থানীয় ইসলামিক সংগঠন এবং জাকার্তা সিটি গভর্নমেন্ট ইসরায়েলের ব্যাপারে আপত্তি জানিয়েছিল। তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

এর আগেও বেশ কিছু ইভেন্টে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি জানায় অনেকেই। মূলত ফিলিস্তিনে গণহত্যার দায়ে ইসরায়েলকে নিষিদ্ধ চায় অনেক ক্রীড়াবিদ। কিছু দিন আগেই ৫০ জন ক্রীড়াবিদ এক চিঠিতে উয়েফার প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি জানায়। সেখানে সাবেক ও বর্তমান সব ধরনের খেলোয়াড়ই আছেন।

উয়েফায় পাঠানো চিঠিতে সই করা খেলোয়াড়দের তালিকায় আছনে ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলী, ফরাসি মিডফিল্ডার পল পগবা ও ব্রিটিশ বক্সার জ্যাক চেল্লির মতো জনপ্রিয় ক্রীড়াবিদরা।

এই তালিকায় আরো আছেন ব্রিটিশ ঘোড়দৌড়ে প্রথম হিজাবধারী জকি খাদিজা মেল্লা, ক্রিস্টাল প্যালেসের মালিয়ান মিডফিল্ডার চিয়েক ডৌকুরে, চেলসির সাবেক মরোক্কান উইঙ্গার হাকিম জিয়েশ, অ্যাস্টন ভিলার ডাচ উইঙ্গার আনোয়ার এল ঘাজি এবং লেস্টার সিটির সাবেক কোচ নাইজেল পিয়ার্সন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

এবার বিশ্ব জিমন্যাস্টিকসে নিষিদ্ধ ইসরায়েল

আপডেট সময় : ০৭:৫৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫