ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

৫ দফা দাবিতে জামায়াতের তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

পাঁচ দফা দাবির ভিত্তিতে তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

রোববার (১২ অক্টোবর) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে তিনি বলেন, গত ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে গণসংযোগ কর্মসূচি, ১০ অক্টোবর ঢাকাসহ সব বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি পেশের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব কর্মসূচিতে জনগণের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করেছে— জামায়াতের দাবিগুলোর প্রতি দেশবাসীর পূর্ণ সমর্থন রয়েছে।

অধ্যাপক পরওয়ার বলেন, সরকারের উচিত জনগণের মতামতকে শ্রদ্ধা করে অবিলম্বে জামায়াতের পাঁচ দফা দাবি মেনে নিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করা।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের জনগণ রাজপথ ছাড়বে না।

জামায়াতের ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে— আগামী ফেব্রুয়ারিতে গণভোটের মাধ্যমে নির্বাচন আয়োজন, জাতীয় নির্বাচনে অনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা, বিগত সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার করা এবং স্বৈরাচারি দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

দাবিগুলো আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১৪ অক্টোবর রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে মানববন্ধন অনুষ্ঠিত হবে। পরদিন ১৫ অক্টোবর দেশের সব জেলা শহরে মানববন্ধনের কর্মসূচি পালন করবে জামায়াত।

তৃতীয় দফা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে ১৪ অক্টোবর যাত্রাবাড়ী মোড় থেকে মৎস্য ভবন হয়ে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে।

বিবৃতির শেষে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ঢাকাবাসীসহ সারাদেশের জনগণ ও জামায়াতের সকল জনশক্তিকে এই কর্মসূচি সফল করার আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ দফা দাবিতে জামায়াতের তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা

আপডেট সময় : ০৭:৪৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫