ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির নাম ভাঙিয়ে অনেকে ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৩৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির নাম ভাঙিয়ে অনেকে ফায়দা লোটার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। নেতাকর্মীদের সজাগ থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, দুঃসময়ে অনেকের খবর ছিল না। এখন ফিরে এসে খবরদারি করছে।

শুক্রবার (১১ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিবাদী শাসনে বহু মানুষ প্রাণ হারিয়েছে। নিজ দেশেই বিএনপি নেতাকর্মীরা শরণার্থীতে পরিণত হয়েছিল। নিপীড়নের চাপে জর্জরিত হয়ে নেতাকর্মীরা যখন অসহায় অবস্থায় ছিল তখন অনেকে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। শান্তি-স্বস্তিতে জীবনযাপন করেছেন। দুঃসময়ে অনেকের খবর ছিল না। এখন ফিরে এসে খবরদারি করছে। জনপ্রশাসন, পুলিশ ও মিডিয়া হাউজকে টার্গেট করে অনেকে ফায়দা লোটার চেষ্টা করছে।

রুহুল কবির রিজভী বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকতে হবে। এদের কেউ বিএনপির প্রতিনিধিত্ব করে না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

বিএনপির নাম ভাঙিয়ে অনেকে ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী

আপডেট সময় : ১০:৩৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪