ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সারজিসের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০২:১১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

পল্লী বিদ্যুতের দায়িত্বরত কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি দিলেন জুলাই বিপ্লবী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (১১ অক্টোবর) রাতে পঞ্চগড়ে এনসিপির কর্মসূচি চলাকালে বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওই অনুষ্ঠানেই বক্তব্যকালে তিনি এই হুমকি দেন।

সারজিস বলেন, এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে। নেসকোর (নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পাবলিক লিমিটেড কোম্পানি) যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে।

তার প্রশ্ন, এনসিপির প্রোগ্রাম চলাকালেই শুধু বিদ্যুৎ চলে যায় কেন? একদিন হইতো, দুই দিন হইতো- কিচ্ছু বলতাম না, তিন দিনের তিন দিনই এটা হইছে।

কর্মকর্তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সংগঠক।

তিনি বলেন, এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেব। তাদের কলিজা কত বড় হইছে, কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

বিদ্যুৎ কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সারজিসের

আপডেট সময় : ০৭:০২:১১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫