ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

৪ বছর পর আফগানিস্তানে ফের দূতাবাস খুলছে ভারত

কূটনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের পাহাড়ি স্থলবেষ্টিত রাষ্ট্র আফগানিস্তানের রাজধানী কাবুলে চার বছর পর ফের দূতাবাস চালু করতে যাচ্ছে ভারত।

শুক্রবার (১০ অক্টোবর) নয়াদিল্লিতে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠককালে এ ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।

আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এখন ভারত সফরে রয়েছেন। গত বৃহস্পতিবার তার সাত দিনের এই সফর শুরু হয়। ২০২১ সালে আফগানিস্তানে মার্কিন-সমর্থিত সরকারের পতনের পর শীর্ষ কোনো তালেবান নেতার এটিই প্রথম নয়াদিল্লি সফর।

শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করা ও উন্নয়ন কর্মকাণ্ডে সহায়তার প্রতিশ্রুতির পাশাপাশি কাবুলে দূতাবাস খোলার ঘোষণা দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

জয়শঙ্কর বলেন, আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। সম্পর্ক আরও উন্নত করার জন্য আমি আনন্দের সঙ্গে কাবুলে ভারতের কূটনৈতিক মিশনকে দূতাবাসের মর্যাদায় উন্নীত করার ঘোষণা করছি।

২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর অন্যান্য অনেক দেশের মতো ভারতও কাবুলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সেইসঙ্গে নিজেদের দূতাবাস বন্ধ করে দেয় এবং যোগাযোগ সীমিত করে। তবে এখন নয়াদিল্লি সতর্কতার সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপন করছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৪ বছর পর আফগানিস্তানে ফের দূতাবাস খুলছে ভারত

আপডেট সময় : ১১:১৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫