ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে প্রবীণদের আলোচনা সভা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:২৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাং অপরাধীদের দৌরাত্মসহ নানা ধরনের অপরাধমুক্ত করতে প্রবীণ বাসিন্দারা এক আলোচনা সভা করেছেন। সভায় বাসিন্দাদের নিরাপত্তা শঙ্কায় পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।

‎শুক্রবার (১০ অক্টোবর) বিকেল চারটায় মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় মোহাম্মদপুর-আদাবর-শেরেবাংলা নগর অঞ্চলে বসবাসরত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং অবসরপ্রাপ্ত প্রায় শতাধিক প্রবীণ বাসিন্দা অংশগ্রহণ করেন। তারা এ এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি শান্তিপূর্ণ ও নিরাপদ বসবাসযোগ্য উন্নত এলাকায় রূপান্তর করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এসময় তিনি বলেন, এলাকাবাসী যদি আমাকে সুযোগ দেন, তাহলে আমি এই এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করে ছাড়ব, ইনশাআল্লাহ।’

‎এছাড়া সভায় উপস্থিত জেষ্ঠ্য নাগরিকবৃন্দ এলাকার বিভিন্ন সমস্যা এবং তা সমাধানকল্পে নিজেদের করণীয় সম্পর্কে মূল্যবান মতামত ব্যক্ত করেন।

‎আলোচনায় অংশগ্রহণ করেন- অবসরপ্রাপ্ত প্রফেসর শিব্বির আহম্মেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সালাউদ্দিন আহম্মেদ, প্রফেসর ড. রফিকা আফরোজ, বিশিষ্ট সমাজসেবিকা ও নারীনেত্রী শাহনাজ পারভীন লিপি, মোহাম্মদপুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাহিদুন নাহার, সামাজিক সংগঠন আলফা ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল হাসান।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সিদ্দিকুর রহমান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

মোহাম্মদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে প্রবীণদের আলোচনা সভা

আপডেট সময় : ১০:২৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫