ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

রাজধানীতে মুক্তিপণ দিয়ে প্রাণে রক্ষা পেলেন অপহৃত ব্যবসায়ী|

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৩০:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

আহত মকবুল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আলমপুরা গ্রামের আব্দুল বাছিদের ছেলে। তিনি গরুর ভুঁড়ি ব্যবসায়ী বলে জানিয়েছেন স্বজনরা।

স্বজনদের অভিযোগ, আজ সকাল ৬টার দিকে ব্যবসায়িক কাজে যাত্রাবাড়ী মাছের আড়তে যান মকবুল। সেখান থেকে চার থেকে পাঁচজন ব্যক্তি তাঁর চোখ-মুখ বেঁধে একটি মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যায়। পরে গাড়ির ভেতরে হাতুড়ি দিয়ে মারধর করে তাঁর বাম হাত ও পায়ের গোড়ালিতে আঘাত করে অপহরণকারীরা।

আহতের ভাই মো. শাহ আলম জানান, অপহরণকারীরা মকবুলের মোবাইল থেকে কল করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে তারা পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৬০ হাজার টাকা আদায় করে। মুক্তিপণের টাকা পাওয়ার পর মকবুলকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মদনপুর বাস স্ট্যান্ডের পাশে ফেলে রেখে দ্রুত সরে পড়ে অপহরণকারীরা। পরে খবর পেয়ে তাঁকে উদ্ধার করে বিকেলের দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক জানান, গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে মুক্তিপণ দিয়ে প্রাণে রক্ষা পেলেন অপহৃত ব্যবসায়ী|

আপডেট সময় : ১০:৩০:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫