ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

গ্রেটা থুনবার্গসহ মুক্তি পেলেন ফ্লোটিলা থেকে আটক ১৭১ অভিযাত্রী।

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

গাজায় ত্রাণ বহনকারী নৌবহর সুমুদ ফ্লোটিলা থেকে আটক সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ ১৭১ জনকে মুক্তি দিয়েছে ইসরাইল।

ইসরাইলের কর্মকর্তারা জানিয়েছেন যে, তারা নৌবহর থেকে আটক করা ১৭১ জনকে মুক্তি দিয়ে গ্রিস এবং স্লোভাকিয়ায় পাঠিয়েছেন।

মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে গ্রিস, ইতালি, ফ্রান্স, আয়ারল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, জার্মানি, বুলগেরিয়া, লিথুয়ানিয়া, অস্ট্রিয়া, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড, ডেনমার্ক, স্লোভাকিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, যুক্তরাজ্য, সার্বিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা রয়েছেন বলেও জানানো হয়েছে।

এমন একটি সময় এই ঘটনা ঘটলো, যখন গাজায় যুদ্ধবিরতির বিষয়ে মিশরে হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হতে যাচ্ছে।

আলোচনায় অংশ নিতে হামাসের প্রতিনিধি দলের সদস্যরা ইতোমধ্যেই মিশর পৌঁছেছেন। ইসরায়েলের প্রতিনিধিদেরও সোমবার মিশর পৌঁছানোর কথা রয়েছে।

তাদের মধ্যকার আলোচনার মাধ্যমে দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের অবসান হবে বলে আশা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শান্তি আলোচনা দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

“আমাকে বলা হয়েছে প্রথম ধাপ এই সপ্তাহেই শেষ হবে। আমি সবাইকে আরও দ্রুতগতিতে অগ্রসর হতে বলেছি,” সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন ট্রাম্প।

হামাসের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন খলিল আল-হায়া, যাকে লক্ষ্য করে গত মাসে কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছিল ইসরাইল। তিনি রোববার মিশর পৌঁছেছেন।

অন্যদিকে, রেডক্রস জানিয়েছে, তারা হামাসের কাছে বন্দি ইসরাইলি জিম্মিদের নিজ দেশে ফিরিয়ে আনতে এবং গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রেটা থুনবার্গসহ মুক্তি পেলেন ফ্লোটিলা থেকে আটক ১৭১ অভিযাত্রী।

আপডেট সময় : ০৯:০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫