ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণ নির্বাচনমুখী, কেউ বিভ্রান্তি ছড়ালে প্রত্যাখ্যাত হবে: সালাহউদ্দিন আহমদ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে এখন নির্বাচনের আমেজ চলছে। জনগণ এখন নির্বাচনমুখী। সম্ভাব্য প্রার্থীরা এবং জনগণ জনসংযোগে আছে। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা তৈরি করে, জনগণ তাদের চিহ্নিত করবে, রাজনৈতিকভাবে তাদের প্রত্যাখ্যান করবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই শ্রদ্ধা জানানো হয়। ১৯৭৯ সালের ৩০ সেপ্টেম্বর জিয়াউর রহমান ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল’ প্রতিষ্ঠা করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি হচ্ছে একটা পার্মানেন্ট রেস্টলেসনেস (স্থায়ী অস্থিতিশীল) পদ্ধতি।বিভিন্ন দেশে এটা দেখা গেছে যে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান থাকে সব সময়ের জন্য। সুষ্ঠু প্রক্রিয়ায় কোনো স্থায়ী সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না। কখনো মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হয় না, একটি ঝুলন্ত পার্লামেন্ট থাকে, অস্থির অবস্থা থাকে। পিআর পদ্ধতির একটা জরিপে দেখলাম বাংলাদেশের ৫৬ শতাংশ মানুষ পিআর পদ্ধতির বিরুদ্ধে।

কোনো একটা জরিপে দেখলাম, কোনো একটা দল বলছে ৭০ শতাংশ পিআর চায়। যদি ৫৬ শতাংশ লোক পিআর পদ্ধতি না-ই বুঝে, তাহলে ৭০ শতাংশ লোক কিভাবে পিআর পদ্ধতি চায়, সেটা আমাদের বুঝে আসে না। আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, জনসংযোগ। সবাই জনসংযোগে আছে, সেই পিআরে আমরা বিশ্বাস করি। যারা প্রোপরশনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায়, তারা সফল হবে না।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ভেতরে ও বাইরে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের এই যে নির্বাচনের প্রক্রিয়া, তাতে বাধা সৃষ্টি করতে কেউ কেউ ষড়যন্ত্র করছে, সেটা দৃশ্যমান। এখানে আন্তর্জাতিক মহলও থাকতে পারে, দেশি-বিদেশি শক্তি সক্রিয়তা আমরা অনুমান করতে পারি। কিন্তু বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে জনগণ সংকল্পবদ্ধ। এ দেশে গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকম ষড়যন্ত্র করবে, সেটা দেশি হোক বিদেশি হোক, জনগণ তাদের প্রতিহত করবে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা, সদস্যসচিব মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেনসহ সংগঠনের নেতাকর্মীরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

জনগণ নির্বাচনমুখী, কেউ বিভ্রান্তি ছড়ালে প্রত্যাখ্যাত হবে: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় : ০৮:১৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫