ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধ‌তিতে হতে হবে: আব্দুল হালিম

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম বলেছেন, ‘আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে।’

বুধবার (১ অক্টোবর) সকলে কুড়িগ্রামের উলিপুর মতিন কারিগরি কলেজ হলরুমে একটি নির্বাচনী সমাবেশে তিনি এ মন্তব‌্য করেন।

মাওলানা আব্দুল হালিম বলেন, জামায়াতের নেতৃবৃন্দ ও কর্মীদের ত্যাগ এবং কুরবানি বাংলাদেশের জমিনকে ইসলামের জন্য প্রশস্ত করেছে।

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং প্রত্যেক নাগরিকের ভোটকে মূল্যায়নের জন্য এ পদ্ধতিই (পিআর) সবচেয়ে গ্রহণযোগ্য।

আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের ওপর চালানো জেল, জুলুম, ফাঁসি, গুম ও খুনের করুণ ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ‘এসব নির্যাতন সত্ত্বেও ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা থেমে যায়নি। জামায়াতের নেতৃবৃন্দের ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে আল্লাহর সাহায্যে ভবিষ্যতে বাংলাদেশে ইসলামের বিজয় ঘটবে।’

কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদের সদস্য ও আসন পরিচালক জহুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার, কুড়িগ্রাম জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকি, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহজালাল সবুজ এবং উলিপুর উপজেলার ভারপ্রাপ্ত আমির অ্যাডভোকেট কামাল কবির লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধ‌তিতে হতে হবে: আব্দুল হালিম

আপডেট সময় : ০৬:২১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫