ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা পিআর মানে মনে করি ‘পাবলিক রিলেশন’ সালাহউদ্দিন আহমেদ।

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি নিয়ে সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, এ পদ্ধতিতে দেশে ঝুলন্ত পার্লামেন্ট ও স্থায়ী অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করে।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।সালাহউদ্দিন বলেন, “আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, যা জনসংযোগ।

এখন সবাই জনসংযোগে আছে। সেই পিআরে আমরা বিশ্বাস করি। কিন্তু প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন হচ্ছে আসলে পার্মানেন্ট রেস্টলেসনেস পদ্ধতি। যার মধ্য দিয়ে বিভিন্ন দেশে এটা দেখা গেছে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান থাকে সব সময়ের জন্য। কোনো স্থায়ী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না সুষ্ঠু প্রক্রিয়ায়। কখনো মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হয় না।

এটি ঝুলন্ত পার্লামেন্ট থাকে। অস্থির অবস্থা থাকে।”তিনি আরও বলেন, “বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি দল। আমাদের রাজনীতি সমন্বয়ের রাজনীতি। ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন চাইনি, চাইও না, করবও না।”

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “দেশে এখন নির্বাচনের আমেজ চলছে, আবহাওয়া চলছে। সকল প্রার্থীরা, সম্ভাব্য প্রার্থীরা এবং জনগণ ভোটের গণসংযোগে আছে। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে।”

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

আমরা পিআর মানে মনে করি ‘পাবলিক রিলেশন’ সালাহউদ্দিন আহমেদ।

আপডেট সময় : ০৫:০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫