ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন যে, তাঁর দল বাংলাদেশের রাজনীতিতে ধর্মের ভিত্তিতে বিভাজন চায় না। একইসঙ্গে তিনি সতর্ক করেছেন, দেশি-বিদেশি যে মহলই ষড়যন্ত্র করবে, জনগণ তাদের প্রতিহত করবে। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জিয়া উদ্যানে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।

বিএনপির এই নেতা বলেন, দেশের জনগণ এখন নির্বাচনমুখী এবং সম্ভাব্য প্রার্থীরাও জনসংযোগ করছেন। তিনি বলেন, কোনো দল যদি নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, তবে জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে।

সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, দেশের গণতন্ত্র প্রক্রিয়া উত্তরণে বাধাসৃষ্টি করার চেষ্টা এখন দৃশ্যমান। তিনি বলেন,”দেশি-বিদেশি শক্তি যারাই ষড়যন্ত্র করবে, তাদের প্রতিহত করবে জনগণ।”

বিএনপির রাজনীতি সব ধর্ম ও বর্ণের সমন্বয়ে পরিচালিত হয় বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমেদ। তিনি জানান, “ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি।” বিএনপি সুষ্ঠু গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের অধিকার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে চায়। এ সময় তিনি সব রাজনৈতিক দলকে বিভক্তি দূর করে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

নির্বাচন পদ্ধতির বিষয়ে কথা বলতে গিয়ে সালাহউদ্দিন আহমেদ পিআর (Proportional Representation) পদ্ধতির বিপক্ষে মত দেন। তিনি বলেন, পিআর পদ্ধতিতে দেশে সবসময় ঝুলন্ত পার্লামেন্ট ও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান করে এবং দেশের মানুষ এই পদ্ধতির বিপক্ষে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

আপডেট সময় : ০৪:৪৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫