ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সংবিধান অনুযায়ী দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই: আমীর খসরু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “বাংলাদেশের সংবিধান অনুযায়ী এ দেশে সংখ্যালঘু বলে কিছু নেই। জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই সমান নাগরিক।”

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের জেএমসেন হলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। পরে তিনি নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

আমীর খসরু বলেন, দুর্গোৎসব এখন আর শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি দেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সংবিধান যেহেতু সবার সমান অধিকার নিশ্চিত করেছে, তাই সংখ্যালঘু ধারণা সাংঘর্ষিক—“যদি আমরা সবাই সমান, তাহলে কারো অধিক বা কম অধিকার থাকতে পারে না।”

নিজের শৈশবের স্মৃতিচারণ করে তিনি জানান, আগে খুব সীমিতসংখ্যক পূজামণ্ডপ থাকলেও এখন তা শহরের নানা প্রান্তে বিস্তৃত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতের বাংলাদেশে ধর্মীয় উৎসবগুলো হবে আরও আনন্দঘন ও সর্বজনীন, যেখানে সবাই নির্বিঘ্নে অংশ নিতে পারবে।

বিএনপির নীতি প্রসঙ্গে তিনি বলেন, “তারেক রহমান স্পষ্ট করেছেন—‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ এটি শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বরং দলের মূলনীতি ও সাংবিধানিক অবস্থান। একইভাবে—‘ধর্ম যার যার, নিরাপত্তা সবার’ও নীতি-নৈতিকতার জায়গা থেকে বলা।”

পাহাড়ে সনাতন ধর্মাবলম্বীদের পূজা আয়োজন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যেই অবস্থাতেই থাকি না কেন, কারো নাগরিক অধিকার খর্ব করার অধিকার কারো নেই। সংবিধান সবার অধিকার সমানভাবে নিশ্চিত করেছে।”

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই: আমীর খসরু

আপডেট সময় : ০৪:৩৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫