ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পোল্যান্ডের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

পোল্যান্ডের স্বরাষ্ট্র ও প্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ময়নুল ইসলাম। বৈঠকে সাইবার অপরাধ প্রতিরোধ, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি, অভিবাসন এবং কনস্যুলার সহযোগিতা জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

স্থানীয় সময় সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানী ওয়ারশে পোল্যান্ডের স্বরাষ্ট্র ও প্রশাসন মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয় পক্ষ দক্ষতা ও জ্ঞান বিনিময়ের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ ও পোলিশ জাতীয় পুলিশের মধ্যে যৌথ কর্মসূচি এবং বিনিময় উদ্যোগের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করে। এছাড়া নিকট ভবিষ্যতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

বাংলাদেশ দূতাবাস জানায়, আলোচনায় অভিবাসন ও কনস্যুলার সেবা সম্প্রসারণের পাশাপাশি সাইবার নিরাপত্তা জোরদারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে পুলিশ আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর উপপরিচালক কর্নেল ইরমিনা গওয়েম্বিয়েভস্কা এবং অভিবাসন ও আন্তর্জাতিক বিষয়ক বিভাগের মহাপরিচালক মাগদা রিশটার উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

পোল্যান্ডের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

আপডেট সময় : ০১:৪৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫