ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে লাইফ সাপোর্টে তোফায়েল আহমেদ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) তোফায়েল আহমেদের পরিবারের এক সদস্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ওনার অবস্থা ভালো না। হাসপাতালে ভর্তি। সবাই দোয়া করেন।

এদিকে স্কয়ার হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ সিদ্দিক জানিয়েছেন, চার দিন ধরে তোফায়েল আহমেদ স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন। তিনি বার্ধক্য জনিত কারণে অসুস্থ।

গত কয়েক বছর ধরে হুইলচেয়ারে চলাফেরা করেন তোফায়েল আহমেদ। স্ট্রোকের কারণে তার শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে বলে জানা গেছে। নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন তিনি।

তোফায়েল আহমেদ ৯ বার জাতীয় সংসদের সদস্য ছিলেন। সর্বশেষ তিনি ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

হাসপাতালে লাইফ সাপোর্টে তোফায়েল আহমেদ

আপডেট সময় : ০১:০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫