ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী আদালত বন্ধের দাবী শিক্ষার্থীদের

ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী আদালত বন্ধের দাবীতে মানববন্ধন করেছে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) মাদ্রাসার মাঠে জড়ো হয়ে শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশগ্রহণ করে।
এসময় শিক্ষার্থীরা বলেন, ২০১৬ সাল থেকে আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী আদালত বসিয়ে আমাদের মাঠটি দখল করে রাখা হয়েছে। এতে করে আমরা খেলাধুলা করতে পারছিনা। এই মাঠ নিয়ে চলমান মামলার রায় নিয়ে গড়িমসি করা হচ্ছে। বিগত এক বছর আগে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ফজলে নুর তাপস এ মাঠ দখলের চেষ্টা করলে শিক্ষার্থীদের সাথে বাকবিতন্ডা হলে তা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এসময় পুলিশের অতর্কিত হামলায় ৯ জন গুরুতর আহত হয়। তখন তাপস সেখান থেকে সটকে পড়ে।

এখন আমাদের দাবী এ মাঠকে ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠ নামকরণ করে দ্রুত এ মাঠ আমাদের বুঝিয়ে দিতে হবে।
এসময় কারা অধিদপ্তরকে মাঠ ফিরিয়ে দেয়ার জন্য দুই দিনের আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী আদালত বন্ধের দাবী শিক্ষার্থীদের

আপডেট সময় : ০১:২৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪