ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

স্বর্ণখনি ধসে নাইজেরিয়ায় নিহত অন্তত ১০০

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য জামফারায় একটি স্বর্ণখনিতে ধস নেমেছে। এতে ওই খনির ভেতর অবস্থানকারীদের শ্রমিকদের মধ্যে অন্তত ১০০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষ্যদর্শী এবং সেই খনি থেকে বেঁচে ফিরে আসা শ্রমিকদের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

জামফারা রাজ্যের মারু জেলার কাদাউরি এলাকার স্বর্ণখনিতে গত বৃহস্পতিবার ধস নামে। সে সময় খনিটির ভিতরে শত শত শ্রমিক কাজ করছিলেন।

ধসের পর আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে এগিয়ে আসে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী বাহিনী এবং স্থানীয় লোকজন।

উদ্ধারকারী বাহিনীর সদস্য সানুসি আওয়াল রয়টার্সকে শুক্রবার মোবাইল ফোনে বলেন, আমরা ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করতে পেরেছি। এখনও অন্তত ১০০ জনের মরদেহ ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে।

ধসে পড়া খনি থেকে বেঁচে ফেরা শ্রমিক ইসা সানি গণমাধ্যমকে বলেছেন, আমরা যারা বেঁচে ফিরেছি, তারা সৌভাগ্যবান। এখনও অন্তত শতাধিক মরদেহ চাপা পড়ে আছে।

এ ব্যাপারে আরো তথ্য জানতে জামফারা পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবাকারের সঙ্গে সাংবাদিকরা যোগাযোগ করলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে জামফারা খনি শ্রমিকদের সংগঠনের নেতা মুহাম্মাদু ইসা জানিয়েছেন, খনিটিতে শ্রমিদের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা ছিল না।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বর্ণখনি ধসে নাইজেরিয়ায় নিহত অন্তত ১০০

আপডেট সময় : ০১:৫৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫