ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কারওয়ান বাজারে কাভার্ডভ্যান চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৫৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

রাজধানীর কারওয়ান বাজারে কাভার্ড ভ্যানের চাপায় নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম লুৎফর রহমান রাইন। আহত হয়েছেন সজবি নামে আরও একজন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সজিবের অবস্থাও গুরুতর বলে চিকিৎসক জানান।

বুধবার রাত ১২টার দিকে কারওয়ান বাজারের বাটা শোরুমের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মোটরসাইকেল চালিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন রাইন। হঠাৎ পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান এবং পরে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

রাইনের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে। তিনি পরিবারের সঙ্গে ঢাকায় থাকতেন।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) বাবর আলী জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটির চালক পালিয়ে যায়। তবে চালকের সহকারী তরিকুল ইসলামকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা দেওয়া হবে বলে জানান বাবর আলী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

কারওয়ান বাজারে কাভার্ডভ্যান চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

আপডেট সময় : ১০:৫৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫