দেশের ইমামদের বৃহত্তর অরাজনৈতিক সংগঠন ইমাম সমাজ বাংলাদেশের উদ্যোগে আগামী ২২-২৩ নভেম্বর ২০২৪ আজমতে রিসালত মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে৷
রাজধানীর চকবাজারস্থ ইমাম সমাজ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আজ সোমবার (৭ অক্টোবর) এক জরুরী সভা এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন ইমাম সমাজ বাংলাদেশের নির্বাহী সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস আমানী, সংগঠনের মহাসচিব মুফতি মিনহাজ উদ্দিন, সিনিয়ার যুগ্ম মহাসচিব মুফতি তসলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুসলিম মীর হেদায়েতুল্লাহ গাজী, যুগ্ম মহাসচিব মুফতি শামসুল হক ওসমানী, মুফতি রহমতুল্লাহ আরাবী, মুফতি মাহমুদুল হাসান মাহফুজ, মাওলানা সোলাইমান সাদী, মাওলানা আহমাতুল্লাহ আশ্রাফ, মাওলানা হাসমতুল্লাহ প্রমুখ
চেতনায়২৪ ডেস্ক : 





































