রাজধানীর মহাখালীতে একটি পেট্রোল পাম্পে আগুন লেগেছে। এতে দগ্ধ হওয়া অন্তত সাতজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে দগ্ধ হওয়া ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মহাখালীর আমতলীর গুলশান পেট্রোল পাম্পে তেলের ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণ থেকে আগুন লেগে যায়। এ সময় পরিষ্কারের কাজের সঙ্গে জড়িত সাতজনের শরীর ঝলসে যায়। তবে আগুন তখনই নিভে গেছে।
দগ্ধদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান দগ্ধদেরকে ভর্তি করানোর সত্যতা নিশ্চিত করেছেন।
চেতনায়২৪ ডেস্ক : 



































