ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

এশিয়া কাপ পাকিস্তান-শ্রীলঙ্কার সামনে আজ টিকে থাকার লড়াই

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে শ্রীলঙ্কা ও দ্বিতীয় ম্যাচে পাকিস্তান হারে ভারতের কাছে। ফলে হেরে দুই দলই চলমান আসরের ফাইনালে খেলার দৌঁড়ে পিছিয়ে গেছে। 

আজ মঙ্গলবার ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়ে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

আগের ম্যাচ হারলেও এ ম্যাচের জয়ী দল ফাইনালের দৌড়ে টিকে থাকবে। আর হেরে যাওয়া দলের ফাইনালে খেলার আশা কঠিন হয়ে যাবে। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জিততে মরিয়া চারিথ আশালাঙ্কা ও সালমান আঘার দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হবে আজকের এই ম্যাচ।

এই মাঠ নিয়ে শ্রীলঙ্কার সুখস্মৃতি আছে বেশ। গ্রুপ পর্বে এখানে দুই ম্যাচেই জিতেছিল চারিথ আসালঙ্কার দল।  তবে পাকিস্তান এই মাঠে খেলেনি অনেক দিন। এশিয়া কাপের আগে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেললেও এই মাঠে একটা ম্যাচেও খেলেননি সালমানরা। ফলে খানিকটা অনভিজ্ঞতা নিয়েই মাঠে নামতে হবে আজকে।

আজকের ম্যাচের আগে পাকিস্তানের যে সমীকরণ, শ্রীলঙ্কারও ঠিক তাই। আজ জিতলে পায়ের তলায় একটু মাটি মিলবে। তবে না জিতলেই যে বিদায় নিতে হবে, বিষয়টা এমনও নয়। আজকের বিজিত দলকে সেক্ষেত্রে শেষ ম্যাচে তুলে নিতে হবে বড় ব্যবধানের জয়। আর তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের দিকে। তাহলেই কেবল ফাইনালের দুয়ার খুলে যাবে তাদের সামনে।

আজকের ম্যাচের আগে পাকিস্তান আছে সবচেয়ে বেশি ব্যাকফুটে। ভারতের কাছে ৭ বল হাতে রেখে হেসে তারা চলে গেছে পয়েন্ট তালিকার তলানিতে। তাদের নেট রান রেট -০.৬৮৯, পয়েন্টের খাতা শূন্য।  শ্রীলঙ্কা অবশ্য একটু ভালো অবস্থানে আছে, তাদেরও পয়েন্টের খাতা শূন্য; তবে তাদের নেট রান রেটটা একটু ভালো। শ্রীলঙ্কানরা -০.১২১ নেট রান রেট নিয়ে আছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে।

তবে আজকের ম্যাচে যে দলই জিতুক, শীর্ষে চলে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না, যেহেতু ঋণাত্মক নেট রান রেটটা খুবই নগন্য দুই দলেরই। আজ মঙ্গলবার একটা জয় নিয়ে এক থেকে তিন, যে কোনো জায়গাতেই চলে যেতে পারে আজকের জয়ী দল।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এশিয়া কাপ পাকিস্তান-শ্রীলঙ্কার সামনে আজ টিকে থাকার লড়াই

আপডেট সময় : ০৩:৫৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫