ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ২৫ জন নিহত

গাজা শহরের সাবরা এলাকায় ভোরে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববারের (২১ সেপ্টেম্বর) এসব হামলায় একাধিক বাড়ি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় ৫০ জন মানুষ আটকে থাকতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।

উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে বেঁচে থাকা মানুষ বের করার চেষ্টা করছেন। এসময় ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত বা আটকে পড়াদের প্রিয়জনেরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে এখনো পাওয়া যাচ্ছে চিৎকার ও আর্তনাদ।

এক স্বজন বলেন, বারবার তাদের চিৎকার শুনছি, কিন্তু পৌঁছাতে পারছি না। আমরা ও উদ্ধারকারীরা যেখানেই যাই, ড্রোন থেকে গুলি ছোড়ে হয়। পাঁচজন এগোলে চারজন মারে, একজন বড়ই কষ্টে বেঁচে যায়।

গাজা সিটির পশ্চিমে শাতি শরণার্থী শিবির, দক্ষিণ-পশ্চিমে তাল আল-হাওয়া এলাকা ও নাসর জেলায় এবং ল্যাভাল টাওয়ারের পাশের একটি বাড়িতেও হামলার খবর পাওয়া গেছে।

মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে নতুন হামলায় অন্তত সাতজন নিহত, যাদের মধ্যে চারজন শিশু রয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ৬৫ হাজার ২৮৩ জন নিহত ও ১ লাখ ৬৬ হাজারের বেশি আহত হয়েছেন। অনাহার ও দুর্ভিক্ষে মৃত হয়েছেন ৪৪০ জন, তাদের মধ্যে ১৪৭ শিশু রয়েছেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ২৫ জন নিহত

আপডেট সময় : ১০:৫৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫