ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

টানা তৃতীয়বার আন্তর্জাতিক সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৪:২১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা তৃতীয়বার আন্তর্জাতিক সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড অর্জন করেছে ওয়ালটন। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান সুপারব্র্যান্ডস ওয়ার্ল্ডওয়াইডের বাংলাদেশ প্রতিনিধি সংস্থা সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২৬ সালের জন্য ওয়ালটনকে এ সম্মাননা দিয়েছে। এ নিয়ে টানা তিনবার ছয় বছরের জন্য মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি পেল বাংলাদেশি একমাত্র গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডটি। এর আগে ২০২০-২১ এবং ২০২৩-২৪ সালেও এ পুরস্কার পেয়েছিল ওয়ালটন।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত গালা ইভেন্টে ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমের হাতে সুপারব্র্যান্ডসের ট্রফি ও সনদ তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মফিজুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও বিজনেস কো-অর্ডিনেটর তানভীর আঞ্জুম এবং চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ।

‘সুপারব্র্যান্ডস’ যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা, যারা বিশ্বের ৯০টিরও বেশি দেশে শীর্ষ ব্র্যান্ডগুলোকে তাদের আস্থা, গ্রহণযোগ্যতা ও উৎকর্ষের ভিত্তিতে সম্মাননা দিয়ে থাকে। বাংলাদেশে দেশের সবচেয়ে বিশ্বস্ত ও সম্মানজনক ব্র্যান্ডগুলোকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

টানা তৃতীয়বার আন্তর্জাতিক সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

আপডেট সময় : ০৪:৩৪:২১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫