ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

অনলাইনে জুয়ার শাস্তি ২ বছরের জেল, কোটি টাকা জরিমানা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:১৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

অনলাইন জুয়া, প্রতারণা এবং জালিয়াতির সঙ্গে জড়িত অপরাধীদের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে সদ্য জারি হওয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫-এ। এই আইনে, কেউ এসব অপরাধে দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ দুই বছরের জেল বা এক কোটি টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

তথ্যবিবরণীতে বলা হয়েছে, অধ্যাদেশ অনুযায়ী, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি বা অন্য কোনো সংস্থা সাইবার স্পেসে জুয়ার উদ্দেশ্যে পোর্টাল, অ্যাপস বা ডিভাইস তৈরি বা পরিচালনা করলে, খেলায় অংশগ্রহণ করলে, সহায়তা করলে কিংবা উৎসাহ প্রদান করলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

একইভাবে, অনলাইনে বিজ্ঞাপন দেওয়া বা ফেসবুক, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টুইটার, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে জুয়ার প্রচার বা উৎসাহ দেওয়াও অপরাধের অন্তর্ভুক্ত হবে।

অধ্যাদেশের ২০ ধারা অনুযায়ী, এসব অপরাধে অনধিক দুই বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে।

এতে আরও জানানো হয়, অনলাইন জুয়া বন্ধে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা রয়েছে। এছাড়া জুয়া খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান, বিজ্ঞাপনে অংশগ্রহণ বা প্রত্যক্ষ ও পরোক্ষ প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

অপরাধ দমন ও সাইবার সুরক্ষা নিশ্চিত করতে অনলাইন জুয়ার সব গেটওয়ে, অ্যাপ্লিকেশন, লিংক, ওয়েবসাইট এবং বিজ্ঞাপন জরুরি ভিত্তিতে বন্ধ, ব্লক বা অপসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমকে অবহিত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইনে জুয়ার শাস্তি ২ বছরের জেল, কোটি টাকা জরিমানা

আপডেট সময় : ১১:১৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫