ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হানিফ-ইনুদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল ২৮ সেপ্টেম্বর

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় সাতজনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালে আজ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

গত ২১ আগস্ট হাসানুল হক ইনুকে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। আজ ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় কুষ্টিয়ায় সাতজনকে হত্যা করা হয়। সেইসঙ্গে আহত হন বেশ কয়েকজন।

পরবর্তীতে ইনু ও হানিফসহ পাঁচজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। সে মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

হানিফ-ইনুদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল ২৮ সেপ্টেম্বর

আপডেট সময় : ০৭:২৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫