ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

চাঁদাবাজির অভিযোগ: সেই ফারিয়াসহ তিনজন কারাগারে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:১৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় ব্যবসায়ীর বাসায় ঢুকে সমন্বয়ক পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মামলায় তিনজনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত গত শুক্রবার এ আদেশ দেন।

কারাগারে পাঠানো তিনজনের মধ্যে ফারিয়া আক্তার তমা সম্প্রতি বিএনপি নেতা ফজলুর রহমানের সেগুনবাগিচার বাসার সামনে গিয়ে অশ্লীল স্লোগান দেওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন। বাকি দুজন হলেন- এ এইচ এম নোমান রেজা ও তানজিল হোসেন।

মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাতে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের একটি বাসায় প্রবেশ করে তিনজন সমন্বয়ক পরিচয় দেন। সেখানে দেলোয়ার হোসেন নামে একজনকে ‘মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে’ তারা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাদের সাড়ে ৫ লাখ টাকা ব্যবস্থা করে দিলেও শুক্রবার বিকাল ৪টার মধ্যে বাকি টাকা দিতে বলেন আসামিরা। তারা পরিবারটিকে নানারকম হুমকি দিয়ে চলে যান। এ ঘটনায় পরে উত্তরা পশ্চিম থানায় মামলা করে পরিবারটি। ঘটনার পর রাতেই বিমানবন্দর থানার সামনে থেকে নোমান রেজাকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যে পরে তানজিল ও ফারিয়া আক্তার তমাকে উত্তরার জসিম উদ্দিন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এদিনই তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই আবদুল মালেক খান তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজির অভিযোগ: সেই ফারিয়াসহ তিনজন কারাগারে

আপডেট সময় : ০১:১৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫