ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় সুশীলা কার্কি‌কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সুশীলা কার্কিকে দেওয়া শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় আপনাকে বাংলাদেশ সরকার, জনগণ এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

প্রধান উপদেষ্টা বলেন, এই সংকটপূর্ণ ও চ্যালেঞ্জিং সময়ে আপনার এই উচ্চপদে অধিষ্ঠিত হওয়া আপনার প্রতি নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। নেপালের দীর্ঘদিনের বন্ধু এবং প্রতিবেশী হিসেবে আমরা নিশ্চিত যে আপনার দক্ষ নেতৃত্ব এবং নির্দেশনায় নেপাল এবং নেপালের জনগণ শান্তি, উন্নয়ন এবং স্থিতিশীলতার পথে অগ্রসর হতে থাকবে।

নেপালের সঙ্গে বিদ্যমান বন্ধুত্ব, সহযোগিতা এবং পারস্পারিক শ্রদ্ধার বন্ধন আরও জোরদার করতে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বলেও শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির ঘটনায় আন্তরিক সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমরা শোকাহত পরিবারের প্রতি আমাদের গভীর সহানুভূতি জানাই এবং আহত সকলের দ্রুত এবং পূর্ণ আরোগ্য কামনা করি। একইসঙ্গে নবনিযুক্ত প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, সাফল্য ও নেপালের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করেন প্রধান উপদেষ্টা।

উল্লেখ্য, রাজনৈতিক অস্থিরতার পর সম্প্রতি নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) তিনি নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকার আগামী ছয় মাসের মধ্যে দেশটিতে নতুন নির্বাচন আয়োজনের ম্যান্ডেট পেয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

আপডেট সময় : ০৩:২৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫