ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি একমাত্র দল যার কাছে গণতন্ত্র নিরাপদ : শামা ওবায়েদ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৫৪:০০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষ যুদ্ধ করে আসছে। এই গণতন্ত্র ও ভোটাধিকার যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না, ততদিন পর্যন্ত এই যুদ্ধ চলবে। বাংলাদেশে বিএনপি একমাত্র দল যার কাছে গণতন্ত্র নিরাপদ।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া স্কুল মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক আলোচনাসভায় এসব কথা বলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের মুখে কর্মীদের রেখে পালিয়ে গেছেন স্বৈরাচার শেখ হাসিনা। ফরিদপুর-২ আসনের বিনা ভোটের এমপিও আওয়ামী লীগের নেতাকর্মীদের রেখে পালিয়ে গেছেন। এতে সমস্যা নেই। বিশেষ করে আমাদের সালথা-নগরকান্দায় আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান দল-মত-নির্বিশেষে কাউকে ফেলে দিয়ে যান নাই।

আমি তার সন্তান হিসেবে আমার দায়িত্ব যে যেই ধর্ম ও দলেরই হোক, সবাইকে দেখভালের।’

সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবির সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. শাহীন মাতুব্বর, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুবদল নেতা তৈয়বুর রহমান তৈয়ব প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

বিএনপি একমাত্র দল যার কাছে গণতন্ত্র নিরাপদ : শামা ওবায়েদ

আপডেট সময় : ০৯:৫৪:০০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫