ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ইমরান খান তার অপকর্মের ফল ভোগ করছেন: নওয়াজ শরিফ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান তার অপকর্মের ফল ভোগ করছেন বলে মন্তব্য করেছেন মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সুপ্রিমো নওয়াজ শরিফ। খবর সামা টিভির

বুধবার লাহোরে পাঞ্জাব সরকারের ‘নিজের বাড়ি-নিজের ঘর’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে পিএমএল-এন প্রধান এ মন্তব্য করেন।

ইমরান খানের তীব্র সমালোচনা করে তিনি বলেন, যে ব্যক্তি একদিন একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে দড়ি দিয়ে টেনে হিঁচড়ে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি এখন কারাগারে।

নওয়াজ বলেন, তাকে জিজ্ঞাসা করা উচিত যে তিনি খাইবার পাখতুনখোয়ার জনগণের জন্য কী করেছেন।

ইমরান খানের আমলে দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে নওয়াজ বলেন, ১০০ কোটি গাছ কোথায় এখন? বড় বড় উন্নয়ন প্রকল্প কোথায়?

নওয়াজ শরিফ পিএমএল-এনের প্রশাসনিক রেকর্ডের সঙ্গে পিটিআইয়ের রেকর্ডের তুলনা করে বলেন, আমরা আইএমএফকে বিদায় জানিয়েছি, কিন্তু আমাদের বিরোধীরা তা ফিরিয়ে এনেছে। ‘সেবার রাজনীতি’ আর ‘মিথ্যার রাজনীতি’র মধ্যে বিস্তর ফারাক।

তিনি পিটিআইকে সহিংস ও অকার্যকর বলে অভিযোগ করে বলেন, এই লোকগুলো সহিংসতায় এক নম্বর এবং পারফরম্যান্সে শূন্য।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইমরান খান তার অপকর্মের ফল ভোগ করছেন: নওয়াজ শরিফ

আপডেট সময় : ০৬:২১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪