ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিপুল ভোটে জয়ী হলেন শিবির প্যানেলের সেই সর্ব মিত্র চাকমা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে
সর্ব মিত্র চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে বিপুল ভোটে জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’জোটের প্রার্থী সর্ব মিত্র চাকমা। তিনি মোট ৮ হাজার ৯৮৮ ভোট পান। তার ব্যালট নাম্বার ছিল ১৯৭।

বুধবার সকাল সাড়ে ৮টায় সিনেট ভবনে ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা ড. মো. জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

এদিকে সহসভাপতি (ভিপি) পদে একই জোটের প্রার্থী আবু সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পান ৫ হাজার ৭০৮ ভোট।

চূড়ান্ত ফলে দেখা যায়, সাধারণ সম্পাদক (জিএস) পদে জয় পেয়েছেন এস এম ফরহাদ। তিনি ১০ হাজার ৭৯৪ ভোট পান। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বারী হামীম পান ৫ হাজার ২৮৩ ভোট এবং বাম সমর্থিত মেঘমল্লার বসু পান ৪ হাজার ৯৪৯ ভোট।

ডাকসুর ২৮টি পদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ২৩৪টি পদে ভোট হয়।

আপলোডকারীর তথ্য

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?

বিপুল ভোটে জয়ী হলেন শিবির প্যানেলের সেই সর্ব মিত্র চাকমা

আপডেট সময় : ০২:৫৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫