ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ফিরতি টিকিট চূড়ান্ত, নেপাল থেকে বিকেলে ফিরছেন জামালরা

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

নেপালে চলছে ছাত্র-জনতা আন্দোলন। নেপাল সরকার আন্দোলন দমাতে কারফিউ দিয়েছে। এরপরও ঘটছে প্রাণহানির ঘটনা। উদ্ভূত পরিস্থিতিতে আজ বাংলাদেশ-নেপালের মধ্যকার ফুটবল ম্যাচ বাতিল হয়েছে। 

বাংলাদেশ ফুটবল দলের কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার ফ্লাইট ছিল আগামীকাল। খেলা না হওয়ায় এবং পরিস্থিতি খারাপ থাকায় বাফুফে আজই জামালদের দেশে আনছে।

গতকাল (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানে বাংলাদেশ কন্টিনজেন্টের টিকিট বদলের জন্য বুকিং দিয়েছিল ফেডারেশন। আজ সকালে বিমান অফিসে টিকিট রিশিডিউল ফি প্রদান করেছে বাফুফে। এরপর বাংলাদেশ ফুটবল দলের ৩৩ টিকিট ইস্যু করেছে বিমান।

আজ নেপাল সময় বিকেল তিনটায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে রওনা হবে বাংলাদেশ দল। কিছুক্ষণের মধ্যেই টিম হোটেল ত্যাগ করে বিমানবন্দরের জন্য রওনা হবেন জামালরা। দুই ম্যাচ সিরিজে মাত্র একটি ম্যাচ হয়েছে। ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত ম্যাচটি গোলশুন্য ড্র হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফিরতি টিকিট চূড়ান্ত, নেপাল থেকে বিকেলে ফিরছেন জামালরা

আপডেট সময় : ১২:১৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫