ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে হেসেখেলে হারাল ভারত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৯:১৭ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে

টেস্ট সিরিজ জয়ের পর এবার রঙিন পোশাকে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে গোয়ালিয়রে মাঠে নেমেছে দুই দল। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারতের বিপক্ষে এই সিরিজ দিয়ে নতুন উদ্যমে শুরুর প্রত্যয় টাইগারদের। কিন্তু আগে ব্যাট করতে নেমে ফের ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়ে ১২৭ রানে অলআউট হয় নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের দেওয়া অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১.৫ ওভারেই ৭ উইকেটের জয় তুলে নেয় ভারত। তাতে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেলো সূর্যকুমার যাদবের দল।

বাংলাদেশের দেওয়া ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের হয়ে ইনিংস শুরু করতে আসেন সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। এই দুই জনের ব্যাটে উড়ন্ত সূচনা পায় ম্যান ইন ব্লুরা। স্যামসন ও অভিষেকের ব্যাটে ২৫ রানের জুটি গড়ে তারা। তবে এরপরই ভুল বোঝাবুঝিতে রান আউট কাটা পরে সাজঘরে ফেরেন শর্মা। যাবার আগে ১৬ রান করেন তিনি।

এরপর দ্বিতীয় উইকেটে বাইশ গজে আসেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। স্যামসনকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন সূর্য। তাদের মারকুটে ব্যাটিংয়ে দিশেহারা হয় টাইগার বোলাররা। তবে দলীয় ৬৫ রানে সূর্য আউট হলে ভাঙে ৪০ রানের এই জুটি। প্যাভিলিয়নে যাবার আগে ২৯ রান করেন ভারতীয় অধিনায়ক।

সঙ্গীর বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি ইনিংস ওপেন করতে নামা স্যামসন। দলীয় ৮০ রানে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। যাবার আগে ২৯ রান করেন তিনি। এরপর চতুর্থ উইকেটে হার্দিক পান্ডিয়া-নীতিশ কুমার রেড্ডির ব্যাটে জয়ের ভীত তৈরি করে ফেলে ভারত। হার্দিক পান্ডিয়া করেন  ১৬ বলে ৩৯ রান অপরদিকে নীতিশ কুমার রেড্ডির করেন ১৫ বলে ১৬ রান। বলা যায় এক প্রকার হেসেখেলে বাংলাদেশকে হারাল ভারত

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

বাংলাদেশকে হেসেখেলে হারাল ভারত

আপডেট সময় : ০৪:৩৯:১৭ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪