ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন ভোট দিতে দীর্ঘ লাইন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:১৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট শুরুর আগে থেকেই কেন্দ্রগুলোর বাইরে দেখা গেছে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশ নিচ্ছে ভোটাররা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নির্বাচনের আটটি কেন্দ্রের মধ্যে ভূতত্ত্ব বিভাগে ভোটগ্রহণ শুরু হয়েছে নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট পর।

এ সময় ফাঁকা ব্যালট বাক্স এনে গণমাধ্যম ও পোলিং এজেন্টকে দেখান কেন্দ্রটির ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তারা। দেরি করা সময় পরে পুষিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন তারা।

উল্লেখ্য, এটি কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের ভোটকেন্দ্র। এখানে ভোটার আছে চার হাজার ৪৪৩ জন।

এসময় ছাত্রদল ও ছাত্রশিবিরের ভিপি বা সহসভাপতি পদে দাঁড়ানো প্রার্থী আবিদুল ইসলাম খান এবং সাদিক কায়েমকে ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখতে দেখা গেছে।

উল্লেখ্য, আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলবে।

এবার ভোটারদের মোট সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

এর আগে ২০১৯ সালে সর্বশেষ ভোট অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশের স্বাধীনতার পর অষ্টম ভোট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাতে ৩৮ তম ভোট।

এবারের ডাকসু নির্বাচনে প্রতি ভোটার কেন্দ্রীয় সংসদের ২৮টি ও হল সংসদের ১৩টি পদ মিলিয়ে মোট ৪১টি পদে ভোট দেবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ডাকসু নির্বাচন ভোট দিতে দীর্ঘ লাইন

আপডেট সময় : ১১:১৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫